Dhaka , Thursday, 17 September 2026
সকল ভিসার খবর
কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে মৈত্রী ইনফিনিটি মালয়েশিয়ায় ভিসার জন্য কীভাবে আবেদন করবেন? মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা কী, কীভাবে আবেদন করবেন? অধ্যাপক ইউনূসের সফরে কৌশলগত সম্পর্ক জোরদার হয়েছে: মালয়েশিয়ার মন্ত্রী দ্রুত বিকাশমান বিশ্ববাজারে যৌথভাবে হালাল পণ্য উৎপাদন করতে পারে মালয়েশিয়া ও বাংলাদেশ: ড. ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ জনশক্তি রপ্তানি ‘সিন্ডিকেটের প্রধান’ রুহুলের ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ মালয়েশিয়া যেতে কর্মীরা যাতে চক্রের মধ্যে না পড়েন, সতর্ক আছি: প্রবাসীকল্যাণ উপদেষ্টা বাংলাদেশি ১০ হাজার শিক্ষার্থীকে ‘গ্র্যাজুয়েট পাস’–এর দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী মালয়েশিয়ায় ৭-৮ বিলিয়ন ডলারের হালাল পণ্য রপ্তানির সম্ভাবনা বাংলাদেশের
মালয়েশিয়া কাজের খবর
কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে মৈত্রী ইনফিনিটি মালয়েশিয়ায় ভিসার জন্য কীভাবে আবেদন করবেন? মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা কী, কীভাবে আবেদন করবেন? মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসার সুবিধা কী, কীভাবে যাবেন? অধ্যাপক ইউনূসের সফরে কৌশলগত সম্পর্ক জোরদার হয়েছে: মালয়েশিয়ার মন্ত্রী দ্রুত বিকাশমান বিশ্ববাজারে যৌথভাবে হালাল পণ্য উৎপাদন করতে পারে মালয়েশিয়া ও বাংলাদেশ: ড. ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ জনশক্তি রপ্তানি ‘সিন্ডিকেটের প্রধান’ রুহুলের ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ মালয়েশিয়া যেতে কর্মীরা যাতে চক্রের মধ্যে না পড়েন, সতর্ক আছি: প্রবাসীকল্যাণ উপদেষ্টা বাংলাদেশি ১০ হাজার শিক্ষার্থীকে ‘গ্র্যাজুয়েট পাস’–এর দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় হালাল পণ্য মেলায় ২০০ পণ্য প্রদর্শন করছে বাংলাদেশের রিমার্ক

  • Reporter Name
  • Update Time : 05:11:40 am, Friday, 26 September 2025
  • 78 Time View

বাংলাদেশের রিমার্ক এইচবি লিমিটেড মালয়েশিয়ায় বিশ্বের সর্ববৃহৎ হালাল পণ্য ও সেবা প্রদর্শনীতে অংশ নিয়েছে। তারা সেখানে লিলি, নিওর, সিওডিল, হারল্যান, স্কিনমিন্ট, অরিক্স, ক্যাভোটিন, অ্যাকনল ও ডার্মাইউ ব্র্যান্ডের হালাল সার্টিফায়েড দুই শতাধিক পণ্য প্রদর্শন করছে। ‘মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৫’ শীর্ষক এই প্রদর্শনী গত বুধবার শুরু হয়েছে, যা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।

রাজধানী কুয়ালালামপুরের মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে (মিটেক) মিহাস প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এটি মিহাসের ২১তম আসর। মালয়েশিয়া বহির্মুখী বাণিজ্য উন্নয়ন করপোরেশন (ম্যাট্রেড) আয়োজিত এ মেলায় বিশ্বের ৯০টি দেশের হালাল পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো ২ হাজার ৩০০টি স্টলে অংশ নিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিমার্ক এইচবি লিমিটেড মিহাস মেলায় নিজেদের অংশগ্রহণের কথা জানায়। এতে বলা হয়, হালাল স্কিনকেয়ার ও কসমেটিকস ত্বক পরিচর্যা ও প্রসাধনী পণ্যের প্রস্তুতকারক হিসেবে তারা ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মার্কিন ডলারের বৈশ্বিক হালাল বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিমার্ক এলএলসি ইউএসএ, দক্ষিণ এশিয়ার রিমার্ক এইচবি লিমিটেড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার হারল্যান নিউইয়র্ক কোম্পানি লিমিটেড (থাইল্যান্ড) যৌথভাবে প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

রিমার্ক এইচবি জানায়, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা আজ শুক্রবার হালাল পণ্য মেলায় যান এবং রিমার্কের স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি রিমার্ক এইচবির প্রশংসা করেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা আজ শুক্রবার কুয়ালালামপুরে ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস’ (মিহাস) মেলায় রিমার্ক এইচবির স্টল পরিদর্শন করেনছবি: রিমার্ক এইচবি

রিমার্ক এইচবি লিমিটেডের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদুল ইসলাম বলেন, ‘আমাদের ব্র্যান্ডগুলো সর্বস্তরের ভোক্তার আস্থা অর্জন করেছে। বৈশ্বিক বাজারে বাংলাদেশে তৈরি পণ্য ছড়িয়ে দিতে এই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরও জানান, ইতিমধ্যে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া ও আজারবাইজানে রিমার্ক এইচবির কার্যক্রম চালু রয়েছে। থাইল্যান্ডের বৃহৎ বাজারেও রপ্তানি শুরু হয়েছে।

হালাল কসমেটিকস বা প্রসাধনীর বৈশ্বিক চাহিদা বছরে গড়ে ৮ শতাংশ হারে বাড়ছে। শুধু মুসলিম নয়, নিরাপদ ও নৈতিকতার কারণে অমুসলিম ভোক্তাদের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে। রাশেদুল ইসলাম বলেন, ‘কুয়ালালামপুরের এই প্রদর্শনী আমাদের জন্য বিশ্ববাজারে প্রবেশের বড় সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশে এটি হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তাদের আস্থা নিয়ে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় কসমেটিকস উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও গবেষণার সমন্বয়ে প্রতিষ্ঠানটি প্রসাধনী শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে বাংলাদেশে রিমার্কের তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে এবং নতুন বাজারে প্রবেশের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে মৈত্রী ইনফিনিটি

মালয়েশিয়ায় হালাল পণ্য মেলায় ২০০ পণ্য প্রদর্শন করছে বাংলাদেশের রিমার্ক

Update Time : 05:11:40 am, Friday, 26 September 2025